শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কফি আনান

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ দেশ ঘানায় সমাহিত হলেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। স্থানীয় সময় বৃহস্পতিবার ছিল তার শেষকৃত্য অনুষ্ঠান।

অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস, দেশটির প্রধানমন্ত্রী, আফ্রিকার বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক কূটনীতিকরা। পরিবার-স্বজন ও আমন্ত্রিত অতিথিসহ প্রায় ছয় হাজার মানুষ ছিলেন শেষ বিদায়ে।

রাজধানী আক্রার সামরিক সমাধি ক্ষেত্রে তাকে সমাহিত করা হয়। এ সময় আন্তর্জাতিক এই ব্যক্তিত্বের কফিন ঘানার পতাকায় মোড়া ছিল।

উল্লেখ্য, ১৮ আগস্ট সুইজারল্যান্ডের একটি হাসপাতালে ৮০ বছর বয়সে মারা যান কফি আনান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft