1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

 

রংপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ জানান, জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার রপুর -দিনাজপুর মহাসড়কের চার রাস্তার মোড়ে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রংপুর নগরীর বড়বাড়ি হিন্দু পাড়ার যোগেশ চন্দ্রের ছেলে দুলাল চন্দ্র (৪৫) ও রংপুরের মিঠাপুকুর উপজেলার আফজালপুর গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী হাসিনা বেগম (৫৫)।

আহতদের মধ্যে দশ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।  প্রত্যক্ষদর্শীদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে এ ম কে পরিবহনের একটি বাস দিনাজপুরের নবাবগঞ্জে যাচ্ছিল। চালক চার রাস্তার মোড় থেকে বাসটি ঘুরিয়ে মহাসড়কে ওঠার সময় বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী মায়ের আশীর্বাদ নামের আরেকটি বাসের ধাক্কায় এম কে পরিবহনটি উল্টে যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে তারা মাথায়,হাতে ও পায়ে আঘাত পেয়েছেন। বাস দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে বলে জানায় পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft