শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ ঘুঘু ডাকাত নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

রংপুরে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জেলার শীর্ষ ডাকাত শওকত আলী ঘুঘু (৩৩) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর ১৪নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর ঘাঘটপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ঘুঘু ডাকাত নগরীর ১৪নং ওয়ার্ডের দেওডোবা ডাঙিরপাড় এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-১৩ এর মিডিয়া উইং কর্মকর্তা খন্দকার গোলাম মর্তুজা জানান, নিহত ঘুঘু রাধাকৃষ্ণপুর ঘাঘটপাড়া এলাকায় মাদক কেনাবেচা করছিলেন। এ সময় র‌্যাবের একটি দল সেখানে উপস্থিত হলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ঘুঘু ও তার সহযোগীরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘুঘু ডাকাত নিহত হন এবং অন্যরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহতের বিরুদ্ধে ১৩টির অধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft