শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৭ বার পড়া হয়েছে

চাঁদাবাজির একটি মামলায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। বুধবার রাত ৩টায় তাকে গ্রেপ্তার করেন মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান।

মিরপুর মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই নুরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুলাল নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন বজলুর রহমান। তিনি তাকে গ্রেপ্তার করে থানায় রেখে গেছেন।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হতে পারে।

এ বিষয়ে জানতে তদন্ত কর্মকর্তা এসআই বজলুর রমাহনের ব্যতিগক্ত নম্বরে ফোন দেয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

রাত ৩টা ৩মিনিটে মোজাম্মেল হক চৌধুরীর ফেইসবুক আইডিতে তার অফিসের কম্পিউটার অপারেটর পরিচয়ে একজন লিখেছেন, ‘হঠাৎ রাত ৩টায় মিরপুর মডেল থানা থেকে কিছু পুলিশ এসে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। কী জন্য এখনো কোনো বিষয় নিশ্চিত হওয়া যায়নি।’

৩১ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছিলেন, এবারের পবিত্র ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় মোট ২৫৯ জন নিহত ও আহত ৯৬০ হয়েছেন। পাশাপাশি সড়ক মহাসড়কে পরিবহন দুর্ঘটনা রোধ ও দুর্ঘটনাজনিত মৃত্যু কমিয়ে আনতে ১০ দফা সুপারিশ করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft