শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

ম্যাটস থেকে ডিগ্রিপ্রাপ্তদের সরকারি চাকরির সুযোগ বাড়াতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আইএইচটি ও ম্যাটস থেকে ডিগ্রিপ্রাপ্তদের সরকারি চাকরির সুযোগ বাড়ানোর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। তিনি এ লক্ষ্যে সরকারি হাসপাতালগুলোতে শূন্য পদে মেডিকেল টেকনোলজিস্টস নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরুর জন্য নির্দেশ দেন। পাশাপাশি তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবলের শূন্যপদ পূরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
মোহাম্মদ নাসিম আজ সচিবালয়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এবং মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এর মানোন্নয়ন সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশের হাসপাতালগুলোতে এখন চিকিৎসক সংকট নেই বললেই চলে। কিন্তু মেডিকেল টেকনোলজিস্টের অপ্রতুলতা সার্বিক চিকিৎসা ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলে। এজন্য এই অপ্রতুলতা দূর করতে দ্রুত শূন্যপদগুলো পূরণ করতে হবে। এ সময় সরকারি আইএইচটি ও ম্যাটস প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি বেসরকারি আইএইচটি ও ম্যাটসগুলোকেও মান উন্নয়নের তাগিদ দেন মন্ত্রী।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft