সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

মোহাম্মদপুরে ১৪টি হাসপাতালে র‌্যাবের অভিযান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে ১৪ টি হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইতোমধ্যে একটি হাসপাতালও বন্ধ করে দেয়া হয়েছে।

আদালত ১৪টি হাসপাতালকে বন্ধের জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও ম্যাজিস্ট্রটকে আদেশ দেয়ার পর বৃহস্পতিবার দুপুর থেকে চলছে এ অভিযান।

এর আগে থেকে ৪টি হাসপাতাল বন্ধ রয়েছে। অভিযান পরিচালনা করছে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্র্ট সারওয়ার আলম।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন,‘আমাদের অভিযান চলছে। এখনও শেষ হয়নি। চারটি হাসপাতাল বন্ধ রয়েছে। নবাব সিরাজ উদ-দৌল্লা মানসিক ও মাদকাসক্ত হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়েছে।’

যে ১৪টি হাসপাতাল আদালত বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন সেগুলো মধ্যে আছে- বিডিএম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক, সেবিকা জেনারেল হাসপাতাল, জনসেবা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার নার্সিং হোম, রয়েল মাল্টিস্পেশালিস্ট হসপিটাল, নবাব সিরাজ-উদ-দৌলা মেন্টাল অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন হসপিটাল, মনমিতা মেন্টাল হসপিটাল, প্লাজমা মেডিকেল সার্ভিস অ্যান্ড ক্লিনিক, শেফা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া মেন্টাল হসপিটাল, ক্রিসেন্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মক্কা মদিনা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক, নিউ ওয়েল কেয়ার হসপিটাল এবং বাংলাদেশ ট্রমা স্পেশালাইজইড হসপিটাল।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft