1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

মেডিকেল বোর্ড খালেদার অবস্থা ঝুঁকিপূর্ণ নয়, বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার পরামর্শ

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৯৫ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয়। তাই সব বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন এমন একটি হাসপাতালে চিকিৎসার পরামর্শ দিয়েছে সরকার গঠিত মেডিকেল বোর্ড।

রবিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

এর আগে শনিবার বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। পরে তারা রবিবার প্রতিবেদন এবং ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেয়ার বিষয়ে কারা কর্তৃপক্ষকে জানান।

কারা অধিদপ্তর সূত্র জানায়, শনিবার বিকাল পৌনে ৪টায় মেডিকেল বোর্ডের সদস্যরা কারাগারে ঢোকেন। বিকাল সোয়া ৫টায় তারা বেরিয়ে আসেন। এর মধ্যে প্রায় ২০ মিনিট তারা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।

কারাগারের সহকারী সার্জন ডা. মাহমুদুল ইসলাম জানিয়েছেন, ‘বোর্ড সদস্যরা ওনার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তারা রবিবার অফিসিয়ালি আমাদের কাছে রিপোর্ট পেশ করবেন।’

খালেদা জিয়ার কী সমস্যা ছিল? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. মাহমুদুল বলেন, ওনার আগে যে সমস্যাগুলো ছিল যেমন আর্থ্রাইটিস, হাঁটুতে ব্যথা ও হৃদযন্ত্রে ব্যথা রয়েছে। বোর্ড কোনো ব্যবস্থাপত্র দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত হবে। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে কিনা- এ প্রশ্নে চিকিৎসক বলেন, বোর্ডের রিপোর্ট দেখেই তা বলা যাবে।

এদিকে দেশে বাইরে নেয়ার ব্যাপারে জানতে চাইলে সহকারী সার্জন বলেন, এ বিষয়ে বোর্ডের মতামত ছাড়া বলা যাবে না। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান, মেডিকেল বোর্ডের সদস্যরা প্রায় ২০ মিনিট ধরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। রবিবার চিকিৎসকরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে খালেদা জিয়ার জন্য প্রেসক্রিপশন দেবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এমএ জলিল, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক, অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডা. আবু জাফর বিরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা এ মেডিকেল টিমের সদস্য। কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তারা।

কারা সূত্র জানায়, বিএসএমএমইউ থেকে দুপুর ২টায় রওনা দিয়ে মেডিকেল বোর্ডের সদস্যরা দুপুর আড়াইটায় কারা অধিদপ্তরে পৌঁছান। পরে বিকাল পৌনে ৪টায় তারা পুরাতন কেন্দ্রীয় কারাগারে যান।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরোনো ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন খালেদা জিয়া। এরই মধ্যে একবার তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দিয়ে বিশেষায়িত বোর্ড গঠন করা হয়।

ওই বোর্ডের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক পরীক্ষা করতে গত ৭ এপ্রিল খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য আরেকটি মেডিকেল বোর্ড গঠন করল সরকার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft