সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

‘মানুষের আইন না মানার প্রবণতার কারণে সড়কে বিশৃঙ্খলা হচ্ছে’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, অধিকাংশ মানুষের আইন না মানার প্রবণতার কারণে সড়কে বিশৃঙ্খলা হচ্ছে। ফলে এখন থেকে ট্রাফিক আইন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সকালে রাজধানীতে মাসব্যাপী ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে সড়ক পরিবহনে শৃংখলা ফেরাতে আইনগত প্রচেষ্টা অব্যাহত আছে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পর পুলিশ আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনা নিয়ে কাজ করছে। শৃংখলা না ফেরার কারণ হিসেবে বেশিরভাগ মানুষের আইন না মানার প্রবণতাকে দায়ী করেছেন তিনি।

আসাদুজ্জামান মিয়া বলেন, এ মাসে বিশেষ ট্রাফিক কার্যক্রম চলবে। সকলকে আইন মানতে উদ্বুদ্ধ করা। প্রতি বেলায় নিয়ম করে ৩২২ জন রোভার স্কাউট সদস্য রাজধানীর বিভিন্ন স্পটে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, সড়কের তুলনায় যানবাহন বেশি হওয়ায় এবং বিভিন্ন স্থানে বড় বড় প্রকল্পের কাজের কারণে যানজট হচ্ছে।
ডিএমপি কমিশনার জানান, গত মাসে ট্রাফিক সপ্তাহে ৮৮ হাজার মামলা হয়েছে। এতে জরিমানার পরিমাণ ৫ কোটি টাকার বেশি।

তিনি বলেন, সড়কের শৃংখলা ফেরানোর বিষয়টি সামাজিক আন্দোলনে পরিণত করতে কাজ করা হচ্ছে। হেলমেট না থাকলে কোন বাইকের কাছে তেল বিক্রি করা হবে না।

রাজধানীর জাহাঙ্গীর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কে মডেল ট্রাফিক সিসটেম চালু করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

এর আগে সোমবার ফুটওভার ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ির ফাঁক দিয়ে রাস্তা পারাপার ও মোটরসাইকেল আরোহী হেলমেট ব্যবহার না করাসহ ট্রাফিক আইন ভঙ্গের দায়ে সোমবার ফার্মগেটে ভ্রাম্যমাণ আদালতে ২৬জনকে জরিমানা করা হয়েছে।

বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বেপরোয়া পথচারীদের কাছ থেকে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সারা সাদিয়া তাজনিন৷

ছাড় পাননি নারীরাও। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত উপলক্ষে ফার্মগেট এলাকায় মোতায়েন করা হয় বাড়তি পুলিশ৷ বেপরোয়া নারী পথচারীদেরও পাকড়া করা হয়৷

ঝুঁকি না নিয়ে ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হওয়ার অনুরোধ জানিয়ে ট্রাফিক বিভিন্ন কর্মসূচি পালন করলেও পরিস্থিতির উন্নতি হয়নি৷

ফুটওভার ব্রিজ রেখে রাস্তার মাঝ দিয়ে পার হওয়াটা আইনের লংঘন, কিন্তু এ বিষয়ে অবগত নন অনেকে৷ তাই পুলিশ ধরলে বিস্ময় প্রকাশ করেন তারা৷ আগে ঘোষণা না দিয়ে এই অভিযান চালানো নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ৷

ফার্মগেটে সোমবার সকালে অভিযানে ২৬ ব্যক্তিকে জরিমানা করা হয়। বিআরটিএর আইনে এই অপরাধে জরিমানার বদলে জেল দেওয়ার বিধান রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ম্যাজিস্ট্রেট৷

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ট্র্যাফিকের নিয়ম ভঙ্গ এবং ওভার ব্রিজ ব্যবহার না করার জন্য প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে মোটরসাইকেল আরোহীকে হেলমেট ব্যবহার না করার কারণে ২০০ টাকা জরিমান করা হয়েছে।

প্রসঙ্গত, ফুটওভার ব্রিজ থাকলেও তা ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ির ফাঁক গলে রাস্তা পার হওয়া ঢাকার দীর্ঘদিনের সমস্যা৷ জনগণকে সচেতন করতে ট্রাফিক সপ্তাহ পালন ও ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মহানগর পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft