1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মহেশ ভাটের সঙ্গে অন্তরঙ্গতা ছবির জবাব দিলেন রিয়ার - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পবিত্র শবে কদর

মহেশ ভাটের সঙ্গে অন্তরঙ্গতা ছবির জবাব দিলেন রিয়ার

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৮০ বার পড়া হয়েছে

 

জনপ্রিয় পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের ৭০তম জন্মদিনে প্রকাশিত একটি ছবি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ছবিতে দেখা যায়- ৭০ বছর বয়সী মহেশ ২৬ বছরের রিয়াকে বেশ অন্তরঙ্গ স্টাইলে স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছেন। আর এতেই শুরু হয়েছে জোর সমালোচনা। এবার সেই সমালোচনার বিরুদ্ধে মুখ খুললেন রিয়া।

এবার মহেশ ভাটের সঙ্গে আরও একটি ছবি পোস্ট করে সমালোচনার জবাব দিয়েছেন অভিনেত্রী। যে ছবিতে রিয়ার কাঁধের উপর মাথা রেখে তাকিয়ে থাকতে দেখা গেছে মহেশ ভাটকে।

ছবিটির সঙ্গে রিয়া ক্যাপশানে লিখেছেন, ‘তুই কে? তোর নামই বা কী? এখানে তো সীতারও বদনাম করা হয়েছিল।’

তিনি আরও লিখেছেন, ‘যদি ট্রোলারসরা তাদের মনকে নোংরা করে তোলে, যে কথাগুলি তাদের বঞ্চিত হৃদয়, আত্মা থেকে বেরিয়ে আসে। তাদের সমস্ত দাবিগুলিই তাদের বয়সের অন্ধাকার থেকে এসেছে। আসলে যে মানুষগুলো আদপে যেমন, তারা পৃথিবীকে ঠিক সেভাবেই দেখে, আসলে পৃথিবীটা যেমন তারা সেটা দেখতে পায় না।’

এই ছবিটি পোস্টের সঙ্গে সঙ্গে আরও ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, মহেশ ভাট  ও মুকেশ ভাট প্রযোজনা সংস্থা ‘বিশেষ ফিল্মস’ এর আগামী সিনেমা ‘জলেবি’র মাধ্যমে বলিউডে পা রাখছেন বাঙালি কন্যা রিয়া চক্রবর্তী।

সূত্র : জি নিউজ

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!