1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

মঙ্গলগ্রহ থেকে সেলফি পাঠালো রোবট ‘কিওরিসিটি’

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

সেলফি তোলা আধুনিক প্রজন্মের ছেলে-মেয়েদের রীতিমতো একটি ফ্যাশনে পরিণত হয়েছে। তবে এখন আর শুধু মানুষ নয়, সেলফি তোলায় পিছিয়ে নেই মঙ্গলের একমাত্র বাসিন্দা ‘কিউরিওসিটি রোভার’। অনুসন্ধানকাজে মার্কিন মহাকাশ সংস্থা ‘নাসা’র পাঠানো গবেষণাযান ‘কিওরিসিটি’ এবার সেলফি তুলে পাঠিয়েছে পৃথিবীর বাসিন্দাদের কাছে।

এর আগে অবশ্য চীনের পাঁচিলের ওপরে সেলফি, আইফেল টাওয়ারে সেলফি কিংবা স্ট্যাচু অফ লিবার্টির সামনে সেলফি দেখেছিল বিশ্ববাসী।

মঙ্গল গ্রহের মার্টিন ল্যান্ডস্কেপের ভেরা রুবিন ব্রিজ এলাকায় ৩৬০ ডিগ্রি কয়েকটি সেলফি নিয়ে নাসার বৈজ্ঞানিকদের কাছে পাঠিয়েছে সে। এর সাথে সংযুক্ত থাকা ‘মার্স হ্যান্ড লেন্স ইমেজার’ (এমএইচএলআই) ক্যামেরা দিয়ে তোলা এসব সেলফি পাঠানো হয়েছে নাসার গবেষণাগারে।

ঠিক সেই মুহূর্তে মঙ্গলের ওই এলাকায় চলছিল ধুলো ঝড়। তাই এই ছবি থেকে মঙ্গলের ধুলোঝড় থেকে অনেক নতুন তথ্য পাওয়া যাবে। যানটি থেকে এক সঙ্গে তিনটি ছবি তোলার সুযোগ থাকলেও বালিয়াড়িতে অবস্থান করা কিউরিওসিটি একসঙ্গে মাত্র একটি ছবি তুলতে সক্ষম হয়েছে।

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলের মাটি থেকে নতুন কিছু পাথরের নমুনা সংগ্রহ করেছে রোভার। এবার সেই পাথরগুলিকে ভেঙে তার ছবি তুলে সে পাঠাবে পৃথিবীতে। তার থেকেও বেশ কিছু নতুন তথ্য পাওয়া যাবে। ইতোমধ্যেই পাথরের ওপরের অংশের যে ছবি সে পাঠিয়েছে, তার থেকেই বেশ কিছু নতুন তথ্য মিলেছে বলে জানান বিজ্ঞানীরা।

২৬০ কোটি মার্কিন ডলার দিয়ে বানানো এ রোভারটি গত কয়েক মাস ধরে অনুদানের অভাবে কাজ স্থগিত করে রেখেছিল। সম্প্রতি অনুদানের পাবার পর এটি আবার তার কাজ শুরু করে।

মঙ্গলগ্রহের নানা বিষয় নিয়ে মানুষের আগ্রহ মেটাতে ২০১২ সালে লাল গ্রহটিতে পাঠানো হয় কিউরিওসিটি নামে মঙ্গলযানটি। নানা বিষয়ে ক্রমাগত অনুসন্ধান করে চলেছে কিউরিওসিটি। তবে শুধু অনুসন্ধান কাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ই নয়, পৃথিবীতে মানুষকে সেসব তথ্য সরবরাহও করছে মঙ্গলযান।

কিউরিওসিটি রোভার হচ্ছে মঙ্গল গ্রহে নাসার প্রেরিত চতুর্থ রোবটযান। মঙ্গল গবেষণার ইতিহাসে এটিই এখন পর্যন্ত নাসার বিজ্ঞানীদের সবচেয়ে বড় সাফল্য। রোবটযানটির ওজন প্রায় এক টন। একটি ছোট গাড়ির আকারের কিউরিওসিটিতে আছে হরেক রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ক্যামেরা আর আবহাওয়া কেন্দ্র। রোভার যানটির আছে একটি শক্তিশালী ড্রিলসহ রোবটিক হাত, দূর থেকে পাথর চূর্ণ বিচুর্ণ করতে পারা লেজার, একটি রাসায়নিক গবেষণাগার আর বিকিরণ মাপার ডিটেক্টর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft