1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

ভারতের জন্য নতুন সঙ্গী খুঁজছে আমেরিকা

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

হুঁশিয়ারিতে কাজ হয়েছে। ইরান থেকে তেল আমদানি কমিয়েছে ভারত। খোঁজ চলছে বিকল্প রাস্তার। তাতে নাকি প্রসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র! এ ব্যাপারে ভারতকে সাহায্য করতে প্রস্তুত তারা। সেই মতো কথাবার্তা চালাচ্ছে। যাতে ‘বন্ধুরাষ্ট্র’র অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব না পড়ে।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া অঞ্চল সংক্রান্ত ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস। তিনি বলেন, ‘নয়া নিষেধাজ্ঞা চালু করা নিয়ে বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে আলোচনা চলছে ওয়াশিংটনের। ভারতের ক্ষেত্রে অপরিশোধিত তেলের আমদানি কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝি আমরা। সেই নিয়েও আলোচনা চলছে। যাতে কোনও বিকল্প পথ খুঁজে বের করা যায় এবং আমাদের বন্ধুরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয়।’

ভারতের বিভিন্ন বেসরকারি সংস্থাও বিকল্প পথের খোঁজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন অ্যালিস। নিষেধাজ্ঞা জারি নিয়েও নাকি কথা চলছে দুই দেশের আধিকারিকদের মধ্যে।

কিন্তু এই নিষেধাজ্ঞার প্রভাবইন্দো-ইরান চাবাহার বন্দর প্রকল্পের উপর পড়বে না তো? অ্যালিসের কথায়, ‘বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত বিভিন্নভাবে আফগানিস্তানকে সাহায্য করেছে ভারত। এমনকি, চাবাহার বন্দরের মাধ্যমে গম পৌঁছে দিয়েছে সে দেশে। চাবাহার বন্দর পেয়ে আফগানিস্তানেরও লাভ হয়েছে। বৈচিত্র্য এসেছে তাদের বাণিজ্যে। পর্যালোচনায় এই সব কিছুকেই গুরুত্ব দিচ্ছে ভারত।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft