1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিদ্যুতের প্রায় তিন কোটি গ্রাহক রয়েছে, প্রতি কিলোওয়াট বিদ্যুতের উৎপাদন খরচ ৬.২৫ টাকা আর মানুষ পাচ্ছে ৪.৮২ টাকায়। তাই বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে দেশের সকল জনগণকে আরো সাশ্রয়ী হতে হতে হবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরাস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ’র কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব সব কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের সার্বিক সাফল্য জনগণের কাছে তুলে ধরাই এ সপ্তাহের মূল লক্ষ্য। জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার সম্পর্কে সচেতন করে উন্নয়নের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে প্রতি বছর জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, এমপি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। এদিকে বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, বাপবিবোর্ডের আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় র‌্যলি, গ্রাহক সমাবেশ, আগত অতিথিদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি প্রদর্শনের উদ্দেশ্যে বিদ্যুৎ মেলার আয়োজন।

এছাড়াও একই স্থানে গ্রাহক সেবা এবং বিদ্যুৎ সাশ্রয়ী ব্যানার, পোস্টার ও সিটিজেন চার্টার প্রদর্শন, বকেয়া আদায়ে গ্রাহকদের উদ্বুদ্ধকরণ, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, বাপবিবোর্ডের কার্যক্রমের উপর ভিডিও চিত্র ও পাওয়ার পয়েন্ট প্রদর্শন, বিদ্যুৎকর্মীদের নিরাপত্তামূলক মহড়া ইত্যাদি আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

‘অনির্বাণ আগামী’-এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে সারাদেশে পালিতো হচ্ছে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft