মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

বিদেশিদের কাছে ধরণা দিয়ে লাভ নেই: হানিফ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

‘বিদেশিদের কাছে ধরণা দিয়ে লাভ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে অংশ নিন। কোনো অযৌক্তিক দাবি মানা হবে না, দেশের জনগণ বিদেশি রক্তচক্ষুকে ভয় পায় না’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, দেশের জনগণ বিদেশি রক্তচক্ষুকে ভয় পায় না। কোনো ষড়যন্ত্র সফল হবে না। আজকে আপনারা যাদের প্রভু মানেন, ‘৭১-এ এরাই বাংলাদেশকে সমর্থন করেনি নাই।

একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপি মহাসচিবের সমালোচনা করে হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে যাওয়ার সময় বলে গেলেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে তার বৈঠক আছে। ওখানে গিয়ে একজন সহকারীর সঙ্গে বৈঠক করলেন।

‘সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইল, জবাব দিতে পারলেন না। ‘ব্যক্তিগত উদ্যোগ ছিল’ বলে কোনো রকম বেঁচে আসলেন। রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে একটা দলের এ অবস্থা হয়।’

বিএনপি যুক্তরাষ্ট্রের দুটি কোম্পানিকে লবিস্ট নিয়োগ করেছে উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, লবিষ্ট নিয়োগ করে এখন ঘরে বসে অপেক্ষা করেন। তারাই আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বাংলাদেশের জনগণে তো আপনাদের আস্থা নেই।

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এ নেতা বলেন, জনগণের কাছে আমাদের উন্নয়ন প্রচার করুন। সত্য তথ্য দিয়ে বিএনপির অপপ্রচারের জবাব দিন। জনগণ আমাদের ওপর আস্থাশীল। ইনশাল্লাহ, নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পাবে।

স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সুপ্রিমকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আনোয়ারা শাহজাহান, মহিলা আওয়ামী লীগ নেত্রী স্মৃতিকণা বিশ্বাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য আনোয়ারুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতা ইসফাক আহসান, ডেমরা থানা আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, স্থপতি খাইরুল আলম সাগর প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft