1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

বাবা হলেন ক্রিকেটার তাসকিন!

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

 

ছবি: ইন্টারনেট

খেলাধুলা ডেস্ক

ছেলে সন্তানের বাবা হলেন তাসকিন আহমেদ। আজ শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে প্রথম পুত্র সন্তানের বাবা হন তিনি। কিছুক্ষণ আগে নিজের ফেসবুক ওয়ালে সন্তান এবং স্ত্রীর ছবিসহ একটি সেলফি শেয়ার করেছেন তিনি। তাসকিন তার ফেসবুক পেজে ‘আলহামদুলিল্লাহ, মাই বয়’ লিখে স্ট্যাটাসটি দিয়েছেন।

গত বছরের অক্টোবরে দীর্ঘদিনের প্রিয় মানুষ সৈয়দা রাবেয়া নাঈমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন। বিয়ের পর এবার দেখলেন সন্তানের মুখও।

ইনজুরির কারণে ক্রিকেটের ময়দান থেকে গত কয়েক মাস ধরে কিছুটা দূরে আছেন তাসকিন। ২০১৫ সালে পিঠে পাওয়া পুরনো ব্যথা সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠলে বিশ্রামে চলে যেতে হয় তাসকিনকে। তাসকিন প্রথমবার এই ব্যথার অভিজ্ঞতা অর্জন করেছিলেন বিশ্বকাপের বছরে। চোটের কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা অবস্থায় বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার খবর পান। এই ইনজুরির কারণে টাইগারদের সর্বশেষ সিরিজগুলোতে অংশ নিতে পারেননি সময়ের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার। তবে সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া উপহার হিসেবে তার বংশের নতুন অতিথির আগমনের খবর তাসকিনকে এনে দিয়েছে এক পৃথিবী স্বস্তি।

গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর শেষে হুট করেই বিয়ে করেন তাসকিন আহমেদ। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন নিদাহাস ট্রফিতে। সেবারও খুব একটা ভালো করতে পারেননি তাসকিন। তাই আপাতত দলের বাইরে রয়েছেন এই তারকা পেসার। হয়ত জুনিয়র তাসকিনে ভাগ্য বদলাতে পারে সিনিয়র তাসকিনের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft