1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

বাবরি মসজিদের জমি হুকুম দখল করতে পারবে সরকার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সুপ্রিম কোর্ট এক রুলিং-এর পক্ষে রায় দিয়েছে যাকে ব্যবহার করে সে দেশের সরকার এখন মসজিদের জমি হুকুম দখল করতে পারবে।

আদালতের এই রায়ের মাধ্যমে উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ-রাম জন্মভূমি বিবাদ নিয়ে মামলার জট খুলে গেল। খবর বিবিসির।

অযোধ্যা শহরে ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর সপ্তদশ শতকে তৈরি ঐতিহাসিক স্থাপনা বাবরি মসজিদ ভেঙ্গে ফেলেছিল উন্মত্ত হিন্দু জনতা। এ ঘটনার পর ভারতে যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে তাতে নিহত হয় প্রায় ২০০০ মানুষ।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার সাথে বাবরি মসজিদ মামলার একটা যোগাযোগ রয়েছে।

সুপ্রিম কোর্ট তার রায়ে বলছে, ইসলাম ধর্মে উপাসনার জন্য মসজিদ অত্যাবশ্যকীয় কিনা তার ওপর আগের এক আদালত ১৯৯৪ সালে যে রায় দিয়েছিল সেটা তারা বিবেচনা করবে না।

বাবরি মসজিদের ওপর রাম মন্দির নির্মাণ করা যাবে কি না সেই সিদ্ধান্তের ওপর বৃহস্পতিবারের রায়ের একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর বলা হচ্ছে।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর বাবরি মসজিদ সংক্রান্ত মূল মামলার শুনানি অক্টোবরের শেষ নাগাদ শুরু হবে বলে জানা যাচ্ছে।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এর আগে বলেছে যে বাবরি মসজিদের জায়গাতেই তারা রাম মন্দির নির্মাণ করবে।

ফলে আগামী বছর এপ্রিল বা মে মাসে ভারতের সাধারণ নির্বাচনের আগেই যদি মূল মামলার রায় হয়ে যায় সেটা বিজেপির জন্য রাজনৈতিক সুফল বয়ে আনবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft