সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

‘বাঙালি প্রধানমন্ত্রী চাই’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আগামী মার্চের দিকে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই নির্বাচন নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে পশ্চিম বঙ্গে।

তৃণমূল কংগ্রেসের দাবি, আসন্ন নির্বাচনে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় দেখতে চায় তারা। এ লক্ষ্যে ২৩ সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার অহীন্দ্র মঞ্চে তৃণমূল কংগ্রেসের হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপগুলোর অ্যাডমিনদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হবে।

ওই সভার মূলমন্ত্র হলো ‘চলো বদলাই, এবার বাঙালি প্রধানমন্ত্রী চাই’। মমতার ডিজিটাল সৈনিকদের গড়া সংগঠন ‘ফ্যাম’-এর এটি প্রথম সভা। ‘ফ্যাম’-এর লক্ষ্য পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনেই মমতার বিজয়কে সুনিশ্চিত করা। তাই জনমত তৈরি করতে স্লোগান থাকবে ‘অঙ্গীকার ২০১৯, বাংলায় ৪২-এ ৪২’।

২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এরইমধ্যে ১৬৭টিতে ফ্যাম গঠন করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোতেও ফ্যাম গঠন করা হবে। ফ্যামের এক কর্মকর্তা জানান, ফেসবুকে ৩০টি গ্রুপ এরই মধ্যে সক্রিয় রয়েছে। হোয়াটসঅ্যাপে এই সংখ্যা ৩০০। এরা সবাই ফ্যামের সদস্য। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সাড়ে ৮০০ গ্রুপ অ্যাডমিন রয়েছে। এই অ্যাডমিনরাই ২৩ সেপ্টেম্বরের অহীন্দ্র মঞ্চে আয়োজিত সভায় উপস্থিত থাকবেন। ভুয়া খবর মোকাবিলার বিষয়ে সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হবে সভায়।

এই গ্রুপের লক্ষ্য বাঙালি প্রধানমন্ত্রীর দাবিকে জনপ্রিয় করে তোলা, তৃণমূলবিরোধী এবং বিজেপির কুৎসার বিরুদ্ধে জবাব দেওয়া। এই সৈনিকদের মূল কাজ হবে বিজেপি বা আরএসএসের অনুগতদের ফেসবুক পেজে ঢুকে প্রতিটি পোস্টের যোগ্য জবাব দেওয়া। আগামী বছরের মার্চ-এপ্রিল-মে মাসে এই নির্বাচন হওয়ার কথা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft