1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

বহু দেশ আন্তর্জাতিক লেনদেনে ডলারের বিকল্প চায়: রাশিয়া

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৬ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এশিয়া ও ইউরোপের বহু দেশ আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলারের বিকল্প মুদ্রা ব্যবহার করতে চায়।

তিনি রবিবার মস্কোয় একথা জানিয়ে বলেন, ডলারের সরবরাহকারী হিসেবে মার্কিন সরকার এমন কিছু ব্যবহার করছে যার কারণে এই আন্তর্জাতিক মুদ্রার প্রতি আস্থা কমে গেছে। পেসকভ আরো বলেন, যেসব দেশ আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলার পরিহার করতে চায় তাদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, এসব দেশ এখন এই বাস্তবতা উপলব্ধি করতে পেরেছে যে, ডলারের ওপর নির্ভরশীলতা পুরোপুরি পরিহার করা সম্ভব এবং এ কাজ যত দ্রুত করা যায় ততোই মঙ্গল।

এর আগে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শুক্রবার বলেছিলেন, তার ব্যাংক মার্কিন ডলারের ব্যবহার পরিত্যাগ করার নীতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার একটি বেসরকারি ব্যাংকের প্রধান আন্দ্রে কোস্তিন সম্প্রতি রাশিয়ার আন্তর্জাতিক লেনদেন থেকে ডলার সরিয়ে ফেলার পরিকল্পনা পেশ করছেন।

সম্প্রতি তুর্কি সরকারও একই ধরনের আহ্বান জানিয়েছে। ইরান আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন থেকে ডলার বাদ দেয়ার দাবি জানিয়ে আসছে।

সূত্র: পার্স টুডে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft