1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কে গুলি করে হত্যা

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদারকে (৫৫) গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কারফা বাজারে নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে তাকে গুলি করা হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার কারফা বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে মুখোশ পরা দুর্বৃত্তরা হঠাৎ করে সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করে।

এ সময় চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার ও তার সহযোগী কারফা গ্রামের নিহার হালদার গুলিবদ্ধ হন। স্থানীয় লোকজন ও স্বজনেরা তাদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা ইউপি চেয়ারম্যানকে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহার হালদারকে সাড়ে ১০টার দিকে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তিন বলেন, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft