1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বন্দর ব্যবহার করবে ভারত, চুক্তির খসড়া অনুমোদন - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

বন্দর ব্যবহার করবে ভারত, চুক্তির খসড়া অনুমোদন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

ভারত থেকে ভারতে পণ্য সরবরাহ করতে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করবে ভারত। এ সংক্রান্ত চুক্তির খসড়া আজ সোমবার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় চুক্তির খসড়াটি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থাপন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দুপুর ২টায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম চুক্তির খসড়ার বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘ভারত আমাদের নিকটতম বন্ধুপ্রতীম দেশ। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারত তাদের উত্তর ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করার জন্য ‘Agreement on the use of Chattogram and Mongla Port for Movement of Goods to and from India between the People’s Republic of Bangladesh and Republic of India’ শীর্ষক চুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে।

সচিব বলেন, ‘ভারত মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে তাদের উৎপাদিত পণ্য স্থলপথে ভারতের পূর্ব ও উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে সরবরাহ করতে আটটি রুট ব্যবহার করতে পারবে।’

ভারতের পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সড়ক অবকাঠামো খাত উপযোগী কি না, এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘এগুলো সংশ্লিষ্ট ব্যক্তিরা খতিয়ে দেখবেন।’

বাংলাদেশের বন্দর ও সড়ক ব্যবহারের জন্য ভারত বাংলাদেশকে কী পরিমাণ মাশুল ও শুল্ক দেবে তার হার এ চুক্তিতে নির্ধারণ করা হয়েছে কি না-জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘চুক্তিতে এ বিষয়ে যদিও বিস্তারিত কিছু নেই। তারপরও আমাদের শুল্ক বিভাগ এ বিষয়ে আন্তর্জাতিক রীতি-নীতি ও চুক্তির বিষয়াদি পর্যালোচনা করে শুল্ক নির্ধারণ করবে।’

কতদিনের জন্য এ চুক্তি বলবৎ থাকবে- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘প্রথমে পাঁচ বছর মেয়াদের জন্য এ চুক্তি করা হচ্ছে। পরবর্তী সময়ে এ চুক্তি আরো পাঁচ বছরের জন্য নবায়ন করা হবে। তবে কোনো পক্ষ এ চুক্তি বাতিল করতে চাইলে ছয় মাসের নোটিশে তা বাতিল করতে পারবে।’

এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্র আইন এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft