1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

বগুড়ায় জেএমবির প্রধানসহ গ্রেফতার ৫

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিনের (জেএমবি) রাজশাহী বিভাগের (সামরিক) শাখার প্রধানসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করছে পুলিশ ।

মঙ্গলবার রাতে বগুড়া ডিবি পুলিশ ও পুলিশ হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স শাখার সদস্যরা শেরপুর উপজেলার মির্জাপুর রানীরহাটগামী সড়ক থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী ও রংপুর বিভাগের দাওয়া শাখার আমির জামালপুর জেলা সদরের বড়ইকুডা গ্রামের মৃত লোকমান আলীর ছেলে শহিদুল্লাহ ওরফে মাসুম ওরফে ইয়ামিন ওরফে গোপাল ওরফে নাদিদ (৪১), রাজশাহী বিভাগের ইছাবা (সামরিক) শাখার কমান্ডার রাজশাহী আরএমপির বেলপুকুর উপজেলার ক্ষুদজামিরা গ্রামের আকবর আলীর ছেলে বুলবুল ওরফে সোহাগ (৩২), ইছাবা সদস্য রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের উৎপল হাজরার ছেলে নবমুসলিম আতিকুর রহমান ওরফে সৈকত ওরফে সামিত (৩৩), ইছাবা সদস্য একই উপজেলার আশকোরপুরের মৃত আবু তালেবের ছেলে মিজানুর রহমান ওরফে দর্জি মিজান (৩৫) ও রাজশাহী আরএমপির বেলপুকুর উপজেলার ক্ষুদজামিরা গ্রামের একরামুল হকের ছেলে মাসুদ রানা (৩১)।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, রাত দেড়টার দিকে একদল জঙ্গি শেরপুর উপজেলার মির্জাপুর রানীরহাটগামী পাকা রাস্তার মোড়ে সুলতানের দোকানের সামনে যে কোনো নাশকতার অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া ডিবি পুলিশ ও পুলিশ হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স শাখার সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ওই পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেন। তাদের কাছে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি, তিনটি অত্যাধুনিক বার্মিজ চাকু ও এক জোড়া হ্যান্ডকাপ পাওয়া গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!