মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

ফুলছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন -ডেপুটি স্পিকার এ্যাড.ফজলে রাব্বি মিয়া এমপি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়। আজ ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার কঞ্চিপাড়া এম.এ. ইউ একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, উপজেল মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.টি.এম. রাশেদুজ্জামান রোকন, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান লিটন মিয়া, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উড়িয়া ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক প্রমুখ।

উদ্বোধনী খেলায় কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ দল ৩-০ গোলে ফুলছড়ি ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft