মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

প্রধান বিচারপতি বলেছেন দেখবেন: খালেদা জিয়ার আইনজীবী

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৯ বার পড়া হয়েছে

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।

রবিবার বেলা ১টা ২০ মিনিটে প্রধান বিচারপতির খাস কামরায় গিয়ে সাক্ষাৎ করেন তারা। খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে ছিলেন জমিরউদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, মীর নাসির, মাহবুব উদ্দিন।

বেলা ১টা ৫০ মিনিটের দিকে তারা খাস কামরা থেকে বের হন। এ সময় জানতে চাইলে মীর নাসির বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারে কারাগারে যে আদালত গঠন করা হয়েছে তা আইনসম্মত হয়নি। কারণ আইন অনুসারে এই আদালত গঠন করার ক্ষেত্রে বিচার বিভাগের অনুমতি নিতে হয়। কিন্তু বিচার বিভাগের অনুমতি না নিয়ে সরকার এই আদালত গঠন করেছে। বিষয়টি লিখিতভাবে আমরা প্রধান বিচারপতির নজরে দিয়েছি। প্রধান বিচারপতি বলেছেন দেখবেন।’

বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে রিট
এদিকে, খালেদা জিয়ার জন্য বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা এই রিট করেন।

রিট বিষয়ে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী মাহবুব উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে। তিনি অনেক অসুস্থ, তার বাম পা ও হাত প্রায় অকেজো। এ অবস্থায় আমরা তার সুচিকিৎসা চেয়ে হাইকোর্টে আবেদন করেছি।

তিনি জানান, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামীকাল সোমবার এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

রিট আবেদন দায়েরের পর পরই খালেদা জিয়ার মামলার ও শারীরিক অবস্থার বিষয়ে জানাতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে দেখা করতে যান আইনজীবীরা।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি হয়। ওই শুনানিতে হুইল চেয়ারে করে আদালতে হাজিরা দেন খালেদা জিয়া।

পরে ৭ সেপ্টেম্বর বিকেলে জয়নাল আবেদীনের নেতৃত্বে চার আইনজীবী কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। সেখানে আইনজীবীরা প্রায় ঘণ্টা খানেক খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft