রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ফেরদৌস-রিয়াজ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে বিদেশ ভ্রমণে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেতা ফেরদৌস ও রিয়াজ।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে আমেরিকায় যাচ্ছেন ফেরদৌস ও রিয়াজ। অনুষ্ঠান শেষে করে আগামী ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন তারা।

প্রথমবার প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত চিত্রনায়ক ফেরদৌস বৃহস্পতিবার দুপুরে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর আগামী সফরে আমাকে আর রিয়াজকে তাঁর সফর সঙ্গী করেছেন। এটা আমাদের জন্য বিরাট একটি পাওয়া। আমার মনে হয়, এই বিষয়টি শুধু আমাদের দুজনের জন্য না, পুরো চলচ্চিত্র পরিবারের জন্য বিরাট পাওয়া। এই প্রথম সম্ভবত চলচ্চিত্রের কেউ প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়াকে বড় প্রাপ্তি উল্লেখ করে ফেরদৌস বলেন, আমেরিকায় ইউনাইটেড নেশনের একটি অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যাচ্ছেন। এমন গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হওয়া বিরাট প্রাপ্তির। আশা করছি অনেক কিছু শিখতে পারবো। আর এই সফরকে শিল্পী সংস্কৃতির মানুষের জন্য বিরাট একটি রিকগনেশান। প্রধানমন্ত্রী যে শিল্প সংস্কৃতির মানুষদের ভালোবাসেন এটা তার প্রমাণ। আমরা প্রতিটি মুহূর্ত তার কাছ থেকে শেখার চেষ্টা করবো। আর ফিরে এসে বাকিটা বলতে পারবো।

রিয়াজ বলেন, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়া আমার জন্য একটা অসাধারণ পাওয়া। আমাদের প্রধানমন্ত্রী যে চলচ্চিত্র বান্ধব একটি সরকারের প্রধান সেটি আবারও প্রমাণ হলো এবং তিনি শিল্পীদের যে মর্যাদা দিলেন এটা অভিভূত হওয়ার মতো। এরজন্য চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞ আমরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft