1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পুলিশের কাছ থেকে ‘ছিনিয়ে নিয়ে’ হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যা!

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামি আবদুল জলিল গাইনকে ‘পুলিশের কাছ থেকে ছিনিয়ে’ নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী।

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেলেডাঙ্গা বাজারে শনিবার রাত সোয়া ৯টায় তাকে হত্যা করা হয়।

কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, ইউনিয়ন যুবলীগ অফিসের সামনে তাকে এলাকাবাসী পিটিয়ে হত্যা করেছে।

নিহত আব্দুল জলিল গাইন (৪৩) ওই ইউনিয়ন পরিষদের সদস্য এবং শংকরপুরের হাবিবুল্লাহ গাইনের ছেলে। তিনি শ্রমিক লীগের নেতা ছিলেন।

গত শনিবার রাতে বেলেডাঙ্গা বাজারে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

চেয়ারম্যান মোশাররফ হত্যাকাণ্ডের পর জলিল গাইন আত্মগোপন করেছিলেন। শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার সরকার মার্কেট থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি বলেন, তাকে কালিগঞ্জ থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র উদ্ধারের জন্য কৃষ্ণনগর বাজারে ইউনিয়ন যুবলীগ অফিসের সামনে নিয়ে যাওয়া হয়। পুলিশ ভ্যান থেকে তাকে নামানোর সাথে সাথে বিক্ষুব্ধ গ্রামবাসী জলিলকে ছিনিয়ে নেয়। পরে জনতা পিটুনি দিয়ে তাকে হত্যা করে।

ঘটনার পর জলিল গাইনের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘরে তালা দেওয়া রয়েছে। তার পরিবারের সব সদস্য পালিয়ে আছেন বলে জানান প্রতিবেশীরা।

জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফকে হত্যার পর তার মেয়ে সাফিয়া পারভীন বাদী হয়ে মামলা করেন।

মামলায় ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও কৃষ্ণনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জলিল গাইনকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করা হয়।

জলিল গাইন জাতীয় পার্টি, বিএনপি হয়ে কয়েক বছর আগে আওয়ামী লীগে যোগ দেন বলে স্থানীয়রা জানায়।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!