শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পলাশবাড়ীর কুখ্যাত ইয়াবা সম্রাট পলাতক নেংড়া রানাকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের কুখ্যাত মাদক সম্রাট একাধিক মাদক মামলার এজাহার ভুক্ত আসামী পুলিশি ধরাছোঁয়ার বাইরে থাকা পলাতক রানা ওরফে নেংড়া রানাকে (৩০) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সুত্রে জানা যায়,গাইবান্ধার সিনিয়র সহকারি পুলিশ সুপার(সি সার্কেল) ইঞ্জিনিয়ার রেজিনুর রহমানের সার্বিক নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার চার্জ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ টীম সদরের গৃধারীপুরস্থ কালিবাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ইয়াবা রানা ওরফে নেংড়া রানা গাইবান্ধা শহরের পূর্বপাড়া এলাকার ফুল মিয়ার ছেলে।

সে দীর্ঘ বছর ধরে স্ত্রী-সন্তানসহ গিরীধারীপুর গ্রামে বোন জামাই মৃত সাবু মন্ডলের ছেলে খাসা মিয়ার বাড়িতে বসবাস করে আসছিল।ইয়াবা কারবারের সুবাদে রানা স্বল্প সময়ের ব্যবধানে বিপুল নগদ অর্থ, ট্রাক ও অন্যান্যসহ অধিক সম্পদের মালিক বনে যান।

চলমান মাদকবিরোধি সাঁড়াশি অভিযানে পুলিশি গ্রেফতারি এড়াতে ধরাছোঁয়ার বাইরে গা-ঢাকা দেয়। একটি নির্ভরযোগ্য সূত্র জানায় পলাতক থাকাবস্থায় তার বিশ্বস্ত এবং চিহৃিত সহযোগিদের অপতৎপরতায় নির্বিঘ্নে ইয়াবার কারবার করে আসছিল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুলিশের পাতানো ফাঁদে অবশেষে ধরা পড়েন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft