
গাইবান্ধার পলাশবাড়ীতে আজ ১৭ সেপ্টেম্বর সোমবার পলাশবাড়ীর গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ রামদেব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান প্রমুখ।সভায় মাদক সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। সভায় অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।