সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

পলাশবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বিকেলে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন গাইবান্ধা-জয়পুরহাট সংরক্ষিত মহিলা আসনের সদস্য এমপি এ্যাড. উম্মে কুলছুম স্মৃতি এমপি।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আজাদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানের অন্যান্যদের মধ্যে সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ (চার্জ) মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান ও হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় হোসেনপুর ইউনিয়ন দল ৩-১ পলাশবাড়ী সদর ইউনিয়ন দলকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft