1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

পদ্মা সেতুর নাম হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন,পদ্মা সেতুর নাম পরিবর্তন করে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ নামকরণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে।
পদ্মা সেতু নির্মাণ কাজ পরিদর্শন শেষে মাওয়া ঘাট এলাকায় তিনি আজ সাংবাদিকদের বলেন,‘সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্য এবং সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে পদ্মা সেতুর নতুন নামকরণের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ইতোমধ্যে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছে।’
ওবায়দুল কাদের বলেন,‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বারবার বলেছেন পদ্মা নদীর নামে সেতুর নামকরণ করা হোক। কিন্তু সংসদ সদস্য এবং সাধারণ মানুষের মতামত হলো ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ নামেই সেতুর নতুন নামকরণ হোক।’
তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক তাদের অর্থায়ন প্রত্যাহার করার পরও প্রধানমন্ত্রী অত্যন্ত সাহসিকতার সাথে ৩১ হাজার কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করেন। তাঁর সাহসী সিদ্ধান্তের ফলেই আজ পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। সাহসিকতার জন্য আমাদের প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানো উচিত। প্রধানমন্ত্রী সৎ সাহস দেখিয়ে প্রমাণ করেছেন তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা।
সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৫৯ শতাংশ এবং মূল সেতুর অগ্রগতি ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প এলাকায় এসে ৬০ শতাংশ কাজের ঘোষণা দেয়ার কথা রয়েছে। এছাড়া তিনি রেল সংযোগ প্রকল্পেরও উদ্বোধন করবেন।
পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ সময় সেতু মন্ত্রীর সাথে ছিলেন।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft