মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

ন্যান্সি ও তার স্বামীর বিরুদ্ধে জিডি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

হুমকি দেওয়ার অভিযোগ এনে শনিবার জিডিটি করেছেন ন্যান্সির ছোট ভাইয়ের স্ত্রী সামিউন্নাহার শানুর ভাই সোহাগ আহমেদ। সোহাগ শহরের সাতপাই চক্ষু হাসপাতাল এলাকার বাসিন্দা।

জিডি অভিযোগ করা হয়, গত ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে সোহাগের বোন সামিউন্নাহার শানু তার স্বামী শাহরিয়ার আমান সানির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। ওই মামলায় সানির বড় বোন কণ্ঠশিল্পী ন্যান্সি ও তার স্বামী জায়েদকেও নির্যাতনে উসকানিদাতা বলে আসামি করা হয়।

মামলার পর ওই রাতেই সানিকে শহরের সাতপাই এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু ন্যান্সি ও জায়েদকে গ্রেপ্তার করা হয়নি। এরপর থেকেই শানুর পরিবারকে হুমকি দিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন ন্যান্সি ও তার স্বামী।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান, ন্যান্সি ও জায়েদের বিরুদ্ধে মামলা এবং জিডি, উভয় অভিযোগ নিয়ে তদন্ত করছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft