1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

নৌকায় ভোট চেয়ে গাইবান্ধায় হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি’র গণসংযোগ

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৯৪ বার পড়া হয়েছে

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-২ (সদর) আসনে অবিরাম গণসংযোগ ও জনগণের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট চেয়ে চলছেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

এরই অংশ হিসেবে আজ ২৬ সেপ্টেম্বর বুধবার গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। বিকেলে খোহাটির পূর্ব কোমরনই, ছয়ঘড়িয়া ও কোরবানিয়া দাখিল মাদ্রাসা মাঠে গণসংযোগ ও পথসভা করে তিনি জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনারাই ক্ষমতার উৎস, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিবেন।’

এসময় তিনি বলেন, ‘নৌকা স্বাধীনতা এনে দিয়েছে। নৌকা দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যায়। নৌকা উন্নয়নের পথ দেখায়। আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’

তিনি আরও বলেন, আপনারা আমার সাথে থাকলে জননেত্রী শেখ হাসিনা গাইবান্ধা সদর আসনে নৌকার প্রতীক দিয়ে আমাকেই মনোনয়ন দিবেন ইনশাল্লাহ। গণসংযোগকালে জেলা, সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft