সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

নাইজেরিয়ায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণে নিহত ৩৫

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

নাইজেরিয়ার নাসারাওয়া রাজ্যে গ্যাস ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাজ্যের উত্তরাঞ্চলে রাজধানীর আবুজার সঙ্গে সংযোগকারী লাফিয়া-মাকুর্দি সড়কের পাশে একটি পেট্রল স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজ্যের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থার (এসইএমএ) ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ জানান, গ্যাস নির্গমন করার সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ঘটনাটির তদন্ত চলছে বলেও জানান তিনি।

আহমেদ আরো বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি ৩৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। বিস্ফোরণের পর কী ঘটেছে তা দেখতে ঘটনাস্থলে ছুটে গেলে বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটে।’

গত জুনে নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে একটি পেট্রল ট্যাংকার বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft