1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

‘দেশ চালানোর টাকা নেই, আল্লাহ হয়তো এটাই চেয়েছিলেন’

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ঋণে ডুবে আছে পাকিস্তান। ক্ষমতায় আসার পর থেকে বারবার একথা বলছেন ইমরান খান। এবার দেশের ব্যুরোক্র্যাটদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়েও একথাই বললেন তিনি।

ইসলামাবাদে ব্যুরোক্র্যাটদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারের কাছে দেশ চালানোর মত কোনও টাকাই নেই।

পাক সংবাদপত্র ‘ডন’-এর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘পাকিস্তানকে ঋণের বোঝা থেকে বেরিয়ে আসতেই হবে। আমাদের নিজেদের ও দেশের দ্রুত পরিবর্তন প্রয়োজন।’

তিনি আরও বলেন, সরকার যেমন সাধারণ মানুষের দায়িত্ব নেবে, ঠিক তেমনই সাধারণ মানুষকেও সরকারকে আপন করে নিতে হবে। তার কথায়, ‘হয়ত আল্লা পরিবর্তন চেয়েছেন বলেই এই সমস্যায় ফেলেছেন’।

দেশের আমলাদের সবরকম সুরক্ষার আশ্বাস দিয়েছেন তিনি। বলেন, তার দলকে কোনও আমলা সমর্থন না করলেও দেশের স্বার্থে তিনি সবার পাশে দাঁড়াবেন।

কিছুদিন আগেই প্রবাসী পাকিস্তানিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার আবেদন দেশের পানির সমস্যা মেটাতে অর্থ সাহায্য করুন প্রবাসী পাকিস্তানিরা। যাতে সেই টাকা দিয়ে দেশের বাঁধ ও জলাধারগুলির সংস্কার করে উন্নতি সাধন করা যায়।

নতুন বাঁধ ও জলাধার নির্মাণের জন্য প্রয়োজন বিপুল অঙ্কের টাকা। যা পাকিস্তান সরকারের হাতে নেই। সেই অর্থাভাব মেটাতেই ইমরান খানের এই আরজি।

দেশের জলের সমস্যা মেটাতে ও কৃষিকাজে গতি আনতে বেশ কয়েকটি বাঁধ নির্মাণ অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। তার জন্যই প্রবাসী নাগরিকদের সাহায্য করার কথা বলেন পাক প্রধানমন্ত্রী।

এর আগে, পাক প্রধানমন্ত্রী জানিয়ে ছিলেন, দেশের নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন তার সরকারের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যে কাজ করতে চাইছে পাক সরকার বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন যদি প্রত্যেক প্রবাসী পাকিস্তানি দেশকে ১০০০ ডলার করে অনুদান দেন, তবে খুব সহজেই এই জলসংকটের মোকাবিলা করতে পারবে তার দেশ। সেই টাকা কোনওভাবেই নয়ছয় হবে না আশ্বস্ত করেছেন তিনি।

এর আগে, ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও পাকিস্তান কাউন্সিল অফ রিসার্চ ইন ওয়াটার রিসোর্সের রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয় ২০২৫ সালের মধ্যে পাকিস্তানে দেখা দেবে খরা। পানিরকষ্টে ভুগবেন পাকিস্তানিরা।

ক্ষমতায় আসার পর থেকেই অর্থনীতিতে বারবার জোর দিয়েছেন ইমরান। ভিআইপিদের সরকারি টাকায় বিমানের ফার্স্ট ক্লাসে চড়া থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাসভবনের বিলাবহুল গাড়ি বিক্রি সহ একাধিক সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft