শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

দুর্নীতির প্রমাণ মেলেনি, নওয়াজ শরীফ ও মরিয়ম মুক্ত: পাক হাইকোর্ট

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের উচ্চ আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজকে ‘মুক্ত’ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

হাইকোর্ট বুধবার এক রায়ে দুর্নীতির অভিযোগে বরখাস্তকৃত প্রধানমন্ত্রীকে তার সাজা থেকে এই মুক্তি দেয়। আদালত একইসঙ্গে নওয়াজের মেয়ে মরিয়ম শরীফকেও মুক্তির আদেশ দিয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছে।

জিওটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, আদালত শরীফের ১০ বছর ও মরিয়মের সাত বছরের কারাদণ্ড মওকুফ করে দিয়েছে।

লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগ আনা হয় নওয়াজ শরীফ ও তার পরিবারের ওপর। এ দায়ে গত জুলাইয়ে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়।

অবশ্য নওয়াজ পরিবার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক হয়রানি বলে আসছে।

বিচারপতি আতহার মিনাল্লাহ বলেন, নওয়াজ শরীফের সম্পত্তি সম্পর্কে যথাযথ তথ্য দিতে ব্যর্থ হয়েছে আদালত। এমনকি, একই মামলায় মরিয়মের শাস্তির বিষয়টির যথার্থতাও প্রমাণ করা যায়নি।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে নওয়াজকে শুধু প্রধানমন্ত্রীর পদ থেকেই বরখাস্ত করা হয়নি, তাকে তার মুসলিম লিগ দলের প্রধান পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

নির্বাচনের অযোগ্য হওয়ার পাশাপাশি তাদেরকে গত জুলাইয়ে তাদের জেলে যেতে হয়। পরে ওই নির্বাচনে সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই -ইনসাফের (পিটিআই) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft