1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত

দুই পেনাল্টি মিস করে দুই গোল সালাহর

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বে নাইজারকে ৬-০ গোলে হারিয়েছে মিসর। এ ম্যাচে দুটি পেনাল্টি মিস করলেও নিজে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করিয়েছেন মো সালাহ

ইমেজ-স্বত্ব নিয়ে মিসর ফুটবল কর্তাদের সঙ্গে তার বিরোধ চলছে। সেটি মাঠের বাইরের বিতর্ক। মাঠের ভেতরে কিন্তু মোহাম্মদ সালাহ সব সময়ই দলের জন্য। সে হোক মিসর কিংবা লিভারপুল। কাল যেমন আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বে সালাহ দুটি পেনাল্টি মিস করেও ‘নায়ক’। দুটি গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুই গোল। মিসরও নাইজারকে হারিয়েছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে।

রাশিয়া বিশ্বকাপের পর দেশের হয়ে এই প্রথম মাঠে নামলেন সালাহ। বিশ্বকাপে চোট নিয়ে মিসরের হয়ে তেমন ভালো করতে না পারলেও কাল কিন্তু সব আলো কেড়ে নিয়েছিলেন। যদিও শুরুটা ছিল একেবারে উল্টো। ৬০ সেকেন্ডের মাথায় পেনাল্টি পায় মিসর। কিন্তু স্পটকিক থেকে নাইজার গোলরক্ষককে সালাহ পরাস্ত করতে পারেননি। ১৩ মিনিট পরই শোধটা তুলে নেন। সতীর্থ মারওয়ান মহসিনকে দিয়ে গোল করিয়ে। কিছুক্ষণ পরই আয়মান আশরাফের গোলে জয়ের ব্যবধান ২-০ করে ফেলে মিসর। কিন্তু নাটক ও গোল উৎসবে তখনো অনেক বাকি।

ম্যাচের আধঘণ্টার মাথায় আবারও পেনাল্টি পায় মিসর। আবারও স্পটকিক নিতে আসেন সালাহ। নাইজার গোলরক্ষক এবারও লিভারপুল তারকাকে রুখে দেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। পেনাল্টি রুখে দিলেও বলটা তিনি ‘ক্লিয়ার’ করতে পারেননি। ফিরতি বলে লক্ষ্যভেদ করেন সালাহ। এরপর সালাহ মোহসেনকে দিয়েও গোল করিয়েছেন ফিফা ‘বেষ্ট’-এর সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা করে নেওয়া এই মিসরীয় তারকা। হেডের মাধ্যমে তুলে নিয়েছেন নিজের দ্বিতীয় গোলটাও। মিসরের হয়ে ম্যাচের শেষ গোলটি মোহাম্মদ এলনেনির।

বিশ্বকাপের পর মিসরের কোচ পদ থেকে ছাঁটাই হন হেক্টর কুপার। তার স্থলাভিষিক্ত হয়ে প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিলেন মেক্সিকান কোচ হ্যাভিয়ের আগুয়ের। সালাহ পেনাল্টি মিস না করলে কিন্তু জয়ের ব্যবধান আরও বড় হতো। কিন্তু বড় মাপের স্ট্রাইকারেরা পুষিয়ে দিতে জানেন, যেমনটা সালাহ!

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft