1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

তালেবানের সঙ্গে সংঘর্ষে আফগান বাহিনীর ৬০ সদস্য নিহত

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানের সঙ্গে আলাদা আলাদা সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৬০ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকাল থেকে চারটি আফগান প্রদেশে শুরু হওয়া এ সংঘর্ষে বহু তালেবান জঙ্গিও নিহত হয়।

‘সারে পুল’ প্রদেশের গভর্নর জহির ওয়াহদাত জানিয়েছেন, তালেবানরা প্রাদেশিক রাজধানীর কাছে একটি সেনা চেকপয়েন্টে হানা দিয়ে তাতে আগুন ধরিয়ে দিলে ১৭ সৈন্য নিহত হয়। এ সময় আফগান বিমান বাহিনী তালেবানদের ওপর পাল্টা হামলা চালালে ৩৯ তালেবান সদস্য নিহত ও ১৭ জন আহত হয়। সারে পুল প্রদেশে থেমে থেমে সংঘর্ষ চলছে এবং কেন্দ্রীয় সরকার সেখানে অতিরিক্ত সেনা পাঠিয়েছে বলে তিনি জানান।

এদিকে প্রতিবেশী জুযজান প্রদেশের একটি ‘খাম আব’ জেলার একটি সেনা ঘাঁটিতে তালেবান হামলায় আট সৈন্য নিহত ও ১৩ জন আহত হয়। জুযজানের পার্শ্ববর্তী সামানগান প্রদেশের ‘দারে সুফ’ জেলার দু’টি পুলিশ চেকপোস্টে তালেবান জঙ্গিদের আলাদা হামলায় ১৪ পুলিশ কর্মকর্তা নিহত হয়। এ ছাড়া, কুন্দুজ প্রদেশের ‘দাশতে আরচি’ জেলায় কয়েকটি পৃথক হামলায় ১৯ পুলিশ কর্মকর্তা নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

সারে পুল প্রদেশের পুলিশ প্রধান আব্দুল কাইয়ুম সতর্ক করে দিয়ে বলেছেন, তালেবান গোষ্ঠী ওই প্রদেশে হামলা চালানোর ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। কাবুল থেকে অতিরিক্ত সেনা পাঠানো না হলে সেখানে ‘বিপর্যয়’ সৃষ্টি হতে পারে। তিনি সেখানকার পরিস্থিতিকে গজনির সঙ্গে তুলনা করেছেন। গতমাসে তালেবান জঙ্গিরা গজনি শহরে হানা দিয়ে এটি দখল করে নেয়। পরে ভয়াবহ সংঘর্ষের মাধ্যমে তাদেরকে শহর থেকে হটিয়ে দেয়া হলেও ততক্ষণে দু’পক্ষের শত শত মানুষ প্রাণ হারায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft