1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

ঢাবিতে পাল্টাপাল্টি মিছিল, সরকার দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি মিছিল করছেন।

মঙ্গলবার বেলা ১১টায় কোটা আন্দোলনকারীরা পূর্ব কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারের সুপারিশকে স্বাগত জানিয়ে মিছিল বের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় দুটি মিছিল পাশাপাশি চলতে দেখা গেছে। এ নিয়ে ক্যাম্পাসে টানটান উত্তেজনা বিরাজ করলেও শেষ পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দুটি মিছিলকে পাশাপাশি স্লোগান দিতে দেখা গেছে। এ সময় কোটা আন্দোলনকারীরা বলেন, তাদের তিন দফা দাবি। প্রথম দাবি—পাঁচ দফা দাবির ভিত্তিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করতে হবে, দ্বিতীয়— আন্দোলনকারীদের ওপর হামলার বিচার করতে হবে ও তৃতীয়—তাঁদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা আছে, তা প্রত্যাহার করতে হবে।

অন্যদিকে ৯ম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সরকারি চাকরিতে কোটা না রাখার সুপারিশকে স্বাগত জানিয়ে মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাদের স্লোগানে বলেন, ‘আওয়ামী লীগের সরকার বারবার দরকার’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের সামনে থেকে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। তারা বলেন, তাদের পূর্ব কর্মসূচি অনুযায়ী সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে বিক্ষোভ মিছিল কর্মসূচি আছে। তারই অংশ হিসেবে আজ ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যায়ে বিক্ষোভ মিছিল বের করেছেন তারা।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন বলেন, ‘পাঁচ দফার ভিত্তিতে আমরা ১৭ ফেব্রুয়ারি থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। কিন্তু আমাদের ওপর বড় বড় ন্যক্কারজনক হামলা হয়েছে। শহীদ মিনারে আমাদের ওপর হামলা করে স্বাধীনতাকে অবমাননা করা হয়েছে। আমরা এখন তিন দফার ভিত্তিতে কর্মসূচি পালন করছি। কর্মসূচি সরকার মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft