
গাইবান্ধা জেলায় গ্যাস সংযোগের দাবিতে ভালোবাসি গাইবান্ধা নামে একটি সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, পাশ্ববর্তী জেলায় গ্যাস সংযোগ থাকলেও নেই গাইবান্ধায়। সম্প্রতি সরকার উত্তরবঙ্গে গ্যাস সংযোগ দিলে গাইবান্ধা জেলাকেও এর অন্তভূক্ত করতে হবে।আজ ২২ সেপ্টেম্বর শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ দাবি করেন।
অনুষ্ঠানে এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, আমরা রান্নার জন্য গ্যাস সংযোগ চাই না। আমরা চাই শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করতে।
গাইবান্ধায় শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হলে এই এলাকার লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। কমবে দারিদ্রতা। তিনি আরো বলেন, উত্তরের শিল্প ও বাণিজ্যের অপার সম্ভবনা থাকা সত্ত্বেও গ্যাস সংযোগের অভাবে নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে না হচ্ছে না কর্মসংস্থান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভালোবাসি গাইবান্ধার সভাপতি গোলাম আশিক যাদু, সাধারন সম্পাদক আবুল হোসেন, সহ-সভাপতি খন্দকার আব্দুল্যাহিল কাফি, সাবেক সভাপতি মোকছুদার রহমান মাকসুদ প্রমুখ।