1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সম্পাদক পরিষদের মানববন্ধন স্থগিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অনুরোধে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সম্পাদক পরিষদের ২৯ সেপ্টেম্বরের কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সম্পাদক পরিষদের মহাসচিব মাহ্ফুজ আনাম সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, তথ্যমন্ত্রী ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ আমলে নিয়েছেন, তাকে আমরা স্বাগত জানাই। একই সঙ্গে তার অনুরোধে আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। আমরা বরাবরই আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানে আগ্রহী। এর আগেও মন্ত্রী যখন কোনো বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন, তাতে আমরা অংশ নিয়েছি; যদিও সেসব আলোচনা ফলপ্রসূ হয়েছে বলা যাবে না।

মহাসচিব বলেন, সম্পাদক পরিষদসহ সংবাদমাধ্যমের সব অংশীজনই মনে করেন সম্প্রতি জাতীয় সংসদে সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনটি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর মারাত্মক আঘাত। আইনটি পাসের আগেও আমরা আমাদের উদ্বেগের কথা সরকারকে জানিয়েছি। এমনকি সংসদীয় কমিটির বৈঠকেও অন্যান্য অংশীজনের সঙ্গে সম্পাদক পরিষদ আইনের কয়েকটি ধারা সম্পর্কে তাদের সুনির্দিষ্ট আপত্তি ও প্রতিবাদ জানিয়েছিল। জাতীয় সংসদের বিরোধী দলের সাংসদেরাও আইনটি এ ভাবে পাস না করার দাবি জানিয়েছিলেন।

কিন্তু সব বিরোধিতা ও আপত্তি উপেক্ষা করে সরকার কণ্ঠভোটে যেভাবে আইনটি পাস করে তা সংবাদমাধ্যমের জন্য দুঃখজনক ঘটনা হিসেবেই বিবেচিত হবে। এ অবস্থায় আমাদের রাজপথে প্রতিবাদ জানানো ছাড়া কোনো বিকল্প ছিল না। প্রতিবাদের অংশ হিসেবেই সম্পাদক পরিষদ শনিবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি নিয়েছিল। কেবল সম্পাদক পরিষদই নয়, অনুরূপ কর্মসূচি নিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন।

আমরা আশা করি আলোচনার মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনের সংবাদমাধ্যমের কণ্ঠরোধকারী ধারাগুলো অপসারণ করা হবে। কিন্তু সেটি যদি না হয় আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহতই রাখতে হবে। আশা করি সরকার সংবাদমাধ্যমের অংশীজনের উদ্বেগ ও উৎকণ্ঠাকে আমলে নিয়ে দ্রুত আইনটি সংশোধনের উদ্যোগ নেবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft