1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে সাংবাদিকদের আল্টিমেটাম

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন আখ্যায়িত করে তা বাতিলে জন্য আল্টিমেটাম দিয়েছে বাংলা‌দেশ ফেডা‌রেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা। আগামী ২৭ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে অবস্থান কর্মসূ‌চি পালন করা হ‌বে বলেও ঘোষণা দেন তারা।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন পালন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউ‌জে)। ঢাকা সাংবা‌দিক ইউনিয়‌নের সভাপ‌তি কা‌দের গ‌ণি চৌধুরীর সভাপ‌তি‌ত্বে বি‌ক্ষোভ সমা‌বে‌শে আ‌রও উপ‌স্থিত ছি‌লেন- বাস‌সের চিফ আবুল কালাম মা‌নিক, ঢাকা সাংবা‌দিক ইউনিয়‌নের সাধারণ সম্পাদক আহ‌মেদ ম‌তিউর রহমান, কোষাধ্যক্ষ গাজী আনোয়ার হো‌সেন প্রমুখ।

‌রুহুল আমিন গাজী ব‌লেন, ‘প্রথম থে‌কেই আমরা এই ডি‌জিটাল নিরাপত্তা আইনের বি‌রোধিতা ক‌রে‌ছি। কিন্তু সরকার আমা‌দের এই বিরোধিতাকে কোনো তোয়াক্কাই ক‌রেনি। তারা ‌একতরফা এই আইন পাশ ক‌রে‌ছে।’

কোনো সরকার চিরস্থায়ী নয় দা‌বি ক‌রে তি‌নি ব‌লেন, ‘সাংবা‌দিক‌দের মৌ‌লিক অধিকার কে‌ড়ে নেওয়ার জন্যই এই কা‌লো আইন পাশ ক‌রেছে সরকার। বাংলা‌দে‌শের মানুষ এই কা‌লো আইন মা‌নে না। ক্ষমতা‌কে চিরস্থায়ী কর‌তে এই আইন পাশ করা হ‌য়ে‌ছে, যা‌তে সাংবা‌দিকরা সত্য ও বস্তুনিষ্ঠ কোনো সংবাদ প্রকাশ কর‌তে না পা‌রে।’

সব সাংবা‌দিকদের উদ্দেশে তি‌নি ব‌লেন, ‘চলুন এই কা‌লো আইনের বি‌রুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তু‌লি। যা‌তে সরকার এই কা‌লো আইন প্রত্যাহার কর‌তে বাধ্য হয়। যতক্ষণ পর্যন্ত এই কা‌লো আইন বা‌তিল না হ‌বে ততক্ষণ পর্যন্ত সাংবা‌দিক‌দের আন্দোলন চল‌বে। আগামী ২৭তা‌রি‌খে জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে অবস্থান কর্মসূ‌চি পালন করা হ‌বে।’

বাংলা‌দেশ ‌ফেডা‌রেল সাংবা‌দিক ইউনিয়‌নের মহাস‌চিব এম আবদুল্লাহ ব‌লেন, ‘আমরা সাংবা‌দিকরা বস্তু‌নিষ্ঠ স্বাধীন সাংবা‌দিকতা কর‌তে চাই। কোন সরকার দেশ চালা‌চ্ছে আমা‌দের জানার দরকার নেই।‌ কিন্তু কেন এই কা‌লো আইন? এই কা‌লো আই‌ন বা‌তি‌লের দা‌বি জানা‌চ্ছি। অন্যথায় ক‌ঠোর আন্দোলন গড়ে তোলা হ‌বে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft