1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের কেন এতো ভয়’

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার করেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা নিয়ে সাংবাদিকদের কেন এতো ভয়? তার মানে কি সাংবাদিকরা ডিজিটাল অপরাধ করবে আর তাদের বিচার হবে না?

রবিবার দুপুরে সাভারের আশুলিয়ার জিরাবোতে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি ‘সিম্ফনি’র নবনির্মিত মোবাইল ফোন কারখানার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় ডাক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হকসহ ‘সিম্ফনি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তথ্য-প্রযুক্তি মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যম বা কারো স্বাধীন মতপ্রকাশ হরণ করার জন্য নয়। এই আইন ডিজিটাল অপরাধ দমনের জন্য যা সকল নাগরিকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

এসময় অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের সমালোচনা করে প্রকৃত সাংবাদিক নির্ধারণে সাংবাদিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

মোস্তাফা জব্বার বলেন, একসময় আমাদের আমদানির উপর নির্ভর করতে হলেও আজ আমরা দেশেই পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করছি যা আমাদেরকে উচ্চপর্যায়ে নিয়ে গেছে।

এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার কারখানায় পৌঁছলে তাকে স্বাগত জানান এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ, ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহীদ এবং পরিচালক এসএম মোর্শেদুজ্জামান।

পরে মন্ত্রী সফর সঙ্গীদের নিয়ে ‘সিম্ফনি’ মোবাইল ফোন কারখানার প্রডাকশন লাইন, গবেষণা ও উন্নয়ন বিভাগ, মাননিয়ন্ত্রণ বিভাগ ও টেস্টিং ল্যাব ঘুরে দেখেন।

‘সিম্ফনি’ কর্তৃপক্ষের তথ্য মতে, আশুলিয়ার পুকুরপাড়ে ৫৭ হাজার বর্গফুট জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা। স্মার্টফোন কারখানাটিতে প্রাথমিকভাবে বার্ষিক ৩০-৪০ লাখ ইউনিট হ্যান্ডসেট উৎপাদন করার পরিকল্পনা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft