1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

জামায়াতের ব্যাপারে সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বিএনপির সাথে ঐক্য প্রক্রিয়া: বি. চৌধুরী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আগামী ২৯ সেপ্টেম্বরের সমাবেশে জামায়াতে ইসলামীর ব্যাপারে কি বক্তব্য আসে তার ওপর নির্ভর করবে বিএনপির সাথে ঐক্য প্রক্রিয়ায় থাকা না থাকা।

মঙ্গলবার সন্ধ্যায় বি চৌধুরীরর বাসায় যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে বৃহত্তর জাতীয় ঐক্যকে এগিয়ে নিতে একটি স্টিয়ারিং কমিটির সদস্যদের নাম ঘোষণাসহ একটি সাংগঠনিক ভিত তৈরিতে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসেন অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট এবং ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা।

যৌথভাবে বিভিন্ন কর্মসূচি প্রণয়নসহ সাংগঠনিক বিষয়াদি দেখভাল করতে এ ধরনের একটি কমিটি গঠন করা হচ্ছে।

এ ব্যাপারে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, একটি স্টিয়ারিং কমিটির সদস্যদের নাম ঘোষণাই মূলত এ বৈঠকের উদ্দেশ্য।

এছাড়া জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোগে আগামীকাল ২৬ সেপ্টেম্বর ‘নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের অপরিহার্যতা’ শীর্ষক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই মতবিনিময় সভায় কাদের আমন্ত্রণ জানান হতে পারে তা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেন নেতারা।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft