সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

চীনে পথচারীদের ওপর গাড়ি, নিহত ৯

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

চীনের হেনজিয়াং নগরীতে এক ব্যক্তি ব্যস্ত সড়কে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে ৯ জনকে হত্যা করেছে। আহত হয়েছেন অন্তত ৪৩ জন। এটি সন্ত্রাসী হামলা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় পুলিশ। খবর : বিবিসি।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, হুনান প্রদেশের হেনজিয়াং নগরীর ব্যস্ত বিনজিয়াং স্কয়ারে স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে এক ব্যক্তি তার গাড়িটি পথচারীদের ওপর তুলে দেন।

তবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনও নিশ্চিত করতে পারেননি স্থানীয় সরকার কর্মকর্তারা। খবর বিবিসি

এ ঘটনায় অভিযুক্ত চালক ইয়াং জানয়ুনকে (৫৪) আটক করেছে পুলিশ। তার অপরাধী কর্মকাণ্ডের রেকর্ড আছে বলে জানিয়েছেন কর্মকর্তরা।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এর আগেও অগ্নিসংযোগ ও মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় বেশ কয়েক বছর কারাগারে ছিলেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft