1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬১ বার পড়া হয়েছে

কক্সবাজার-চট্টগ্রাম মহসড়কের চকরিয়া বরইতলী রাস্তার মাথা এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার (ম্যাজিক গাড়ি) মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরইতলী রাস্তার মাথা নতুন পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিরিংঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ টিএসআই খলিলুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ম্যাজিক গাড়ির চালক চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর এলাকার খায়ের আহমদ (৪০), চকরিয়ার হারবাং পাহাড়তলীর সাইফুল আলমের ছেলে আবুল কাশেম (২৭), হারবাং দক্ষিণ পাড়ার মনছুর আলমের ছেলে জহির আহমদ (৩১), চট্টগ্রামের লোহাগড়ারর চুনতি এলাকার মোস্তাক আহমদের স্ত্রী রোকেয়া বেগম (৪৮), তার মেয়ে ও আবুল হাশেমের স্ত্রী জায়তুন নাহার (২৫) এবং মৃত যতিন্দ্র সিকদারের মেয়ে বাসন্তি সিকদার।

এ ঘটনায় উভয় গাড়ির অন্তত ২৫ জন আহত হয়েছেন। চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চিরিংঙ্গা হাইওয়ে পুলিশের টিএসআই খলিলুর রহমান জানান, স্টার লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫০৬৩৮) কক্সবাজারমুখী বাসটি মহাসড়কের চকরিয়ার বরইতলী রাস্তারমাথা পেট্রল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ম্যাজিক গাড়ির (ন-১৬-৬৪৬৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ম্যাজিক গাড়ির এক নারী যাত্রী মারা যান। এই গাড়ির বাকি আরও ৮-১০ জনকে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। সেখানে সরকারি হাসপাতালে চালকসহ চারজন এবং ইউনিক হাসপাতালে আরও একজন মারা যান। একই ঘটনায় স্টার লাইন বাসের ১০-১৫ যাত্রী কম বেশি আহত হয়েছেন। তাদেরকেও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft