সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

গোবিন্দগঞ্জ থেকে হত্যা মামলার পলাতক প্রধান আসামী সুকালুকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের জামালপুর বাজার থেকে ১৯৯৮ সালের নওয়াব আলী হত্যা মামলার পলাতক প্রধান আসামী সুকালু কে গ্রেফতার করেছে র‌্যাব ১৩।

আজ ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা জেলার গোবিন্দগঞ্জের জামালপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯৯৮ সালে নৃসংশভাবে সুন্দইল গ্রামের মোন্যা মিয়ার ছেলে নওয়াব আলী হত্যা মামলার পলাতক প্রধান আসামী নছিম উদ্দিন ওরফে সুকালু (৭০) কে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃত হত্যা মামলার আসামী নছিম উদ্দিন ওরফে সুকালু (৭০) সুন্দইল গ্রামের শুকুর আলীর ছেলে ।

এখবর নিশ্চিত করে র‌্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের এ এস পি হাবিবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,পারিবারিক দ্বন্দেও জের ধরে গ্রেফতারকৃত সুকালুর নেতৃত্বে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছিলো । সুকালু এ মামলায় দীর্ঘদিন হলো পলাতক ছিলো গ্রেফতারের পর সুকালুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft