শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

২০ জেলায় শুরু হয়েছে উন্নয়ন কনসার্ট-আসছে গাইবান্ধাতেও

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

দেশের ২০টি জেলায় শুরু হয়েছে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক উন্নয়ন কনসার্ট।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সহযোগিতায় এ কনসার্ট করা হচ্ছে। আগামী ১৩ সেপ্টেম্বর নোয়াখালী, ১৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুর ও ১৭ সেপ্টেম্বর ভোলায় কনসার্ট অনুষ্ঠিত হবে।
বিভাগীয় শহরসমূহের ধারাবাহিকতায় ইতোমধ্যেই গত ১ সেপ্টেম্বর নরসিংদী, ৬ সেপ্টেম্বর মানিকগঞ্জ এবং ৮ সেপ্টেম্বর কুমিল্লা জেলা শহরে কনসার্ট অনুষ্ঠিত হয় ।
কনসার্টের ফাঁকে ফাঁকে বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকা-ের প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। তাছাড়া প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের ভিডিও তথ্যচিত্রও কনসার্ট অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। সবার জন্য উন্মুক্ত এ কনসার্টে উপচেপড়া ভিড় ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশের স্বনামধন্য ব্যান্ডদল ও শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করছেন। উন্নয়ন কনসার্টে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকছে ফায়ার ওয়ার্কস ও লেজার শো।
উল্লেখ্য,আরো যেসব জেলায় উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হবে সেগুলো হলো- নেত্রকোনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, খুলনা, রাজবাড়ী, জয়পুরহাট, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী।
সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকা- তৃণমূল পর্যায়ের জনগণকে অবহিত করার লক্ষ্যেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ভিত্তিক কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft