সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

গুজব সনাক্তকরণ কেন্দ্র গঠন করতে যাচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধে গুজব সনাক্তকরণ ও নিরসন কেন্দ্র গঠন করতে যাচ্ছে সরকার। চলতি মাসের শেষের দিকে এ সেল গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর ৩ ঘন্টার মধ্যে গণমাধ্যমকে জানানো হবে। এজন্য গুজব সনাক্তকরণ ও নিরসন কেন্দ্র সেল কাজ করবে। প্রতিটি টিম ৭ জনের তিন শিফটে কাজ করবে।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম একটা গুজবের কারখানা হয়ে যায়। এই মাধ্যমের প্রতি আসক্তের কারণে একটি প্রজন্ম যাই আসুক সত্য বলে ধরে নেয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তথ্য মন্ত্রণালয়ের পিআইডিতে, প্রয়োজন হলে নিমকোতে বেশ কিছু তরুণ লোকবল আছে, তাদেরকে ইনক্লুড করে একটি টিম করবো, যারা ২৪ ঘণ্টা সোশ্যাল মিডিয়া দেখতে থাকবে।

সোশ্যাল মিডিয়াতে যে সংবাদগুলো গুজব সেগুলো চিহ্নিত করা এবং সকল সরকারি-বেসরকারি টিভি চ্যানেল, রেডিও এবং সকল সংবাদ মাধ্যমে তিন ঘণ্টার মধ্যে লিখিতভাবে স্বপ্রণোদিত হয়ে পিআইডি থেকে প্রেসনোট যাবে যে, এই সংবাদগুলো গুজব, ভিত্তিহীন এবং অসত্য।

সরকার বিশ্বাস করে এর মাধ্যমে, তথ্য ভিত্তিক তথ্য যেমন প্রতিষ্ঠিত হবে। অনেক সময় আপনাদের লোগোগুলো অনৈতিকভাবে ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে, বলেন তারানা হালিম।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জমামায়াতের লন্ডনভিত্তিক একটি সেল আছে এবং তিনশরও বেশি পেজ কিন্তু জামায়াতের, তারা খুব অ্যাক্টিভ এবং তারা প্রবলভাবে স্পন্সরড তাদের পেজগুলো।

নির্বাচনের আগেও কিন্তু এই প্রবণতাটা বেড়ে যাবে, মিথ্যা, অসত্য গুজব- এই প্রচারণা। কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে বাকরোধ বা কণ্ঠরোধ করা নয়। আমাদের দায়িত্ব হচ্ছে কোনটি অসত্য সেটি তুলে ধরা। সে কাজ করার জন্য সেলটি গঠন করা হবে। সেলের একটি নম্বর দেওয়া থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনটি গুজব কোনটি নয়, সেটি আইন-শৃঙ্খলা বাহিনী, সরকার সকলের সাথে জেনে, ঘটনাস্থল এগুলোর মাধ্যমে জেনে আপনাদের তথ্য জানাবো।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft