1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তদন্ত অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর সালামের বিরুদ্ধে আনীত অনিয়ম-দুর্নীতির অভিযোগে দ্বিতীয় দফা তদন্ত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহাবের নির্দেশে এ তদন্ত অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পিটিআই সুপার মোছাঃ শামছিয়া আখতার বেগমের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল সদর উপজেলা পরিষদ হল রুমে প্রায় দেড় শতাধিক প্রাথমিক শিক্ষকের কাছ থেকে তদন্ত কমিটির লিখিত অভিযোগ গ্রহণ এবং তাদের বক্তব্য শোনেন। একই সাথে অভিযুক্ত শিক্ষা অফিসা কর্মকর্তা আব্দুস সালামেরও বক্তব্য নেন তারা। এর আগে গাইবান্ধা জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডলের নেতৃত্বে গত সোমবার অপর একটি তদন্ত টিম প্রথম দফা তদন্ত সম্পন্ন করেন।

উল্লেখ্য, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর সালাম গাইবান্ধা সদরে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ে। তিনি বিভিন্ন সময়ে শিক্ষকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। এরই প্রতিবাদে শিক্ষকরা জেলা শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। তারা লিখিতভাবে জেলা প্রশাসক ও রংপুর বিভাগীয় উপ-পরিচালকের কাছে অভিযোগ দেয়। এরই পরিপ্রেক্ষিতে এ তদন্ত অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft