1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

গাইবান্ধা জেলা বিএনপির সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টাসহ ২৩৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষিত হওয়ায় দলের ত্যাগী, যোগ্য ও পদবঞ্চিত সিনিয়র নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।  আজ শনিবার (২৯ সেপ্টেম্বর) গাইবান্ধা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা দলের ত্যাগী নেতাকর্মীদের অসম্মান করে বাদ দিয়ে অদক্ষ, অযোগ্য ও অনভিজ্ঞদের ওই কমিটিতে অন্তর্ভূক্ত করার তীব্র প্রতিবাদ জানান। এছাড়া সংবাদ সম্মেলনে অবিলম্বে ঘোষিত জেলা কমিটির অসংগতি দুর করে বাদপড়া নেতৃবৃন্দকে সঠিক পদমর্যাদায় অন্তর্ভূক্ত করে একাধিক পদ প্রাপ্তদের পদসহ অযোগ্য অদক্ষদের জেলা কমিটি থেকে বাতিলের দাবি জানান।  এ ব্যাপারে তারা বিএনপি কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাকিল ইসলাম পাপুল ৩৫ জন নেতাকর্মী স্বাক্ষরিত লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গাইবান্ধা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের অর্থ বাণিজ্য, প্রতিহিংসা ও স্বজনপ্রীতির কারণে জেলার ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাকর্মীরা এবং সিনিয়র নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ পড়েছেন। তিনি আরও বলেন, আন্দোলন সংগ্রামে অংশ নেয়ার কারণে অসংখ্য মামলার স্বীকার ২৭ জন নেতাকর্মীকে এই কমিটিতে চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্থানীয় কতিপয় নেতার হস্তক্ষেপে উদ্দেশ্যেমূলকভাবে কমিটি গঠনের বিষয়টির প্রতিবাদ করলেও চলমান আন্দোলন, সংগ্রাম ও কেন্দ্রীয় নির্দেশনা পালনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।  তিনি উল্লেখ করেন, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিসহ চলমান আন্দোলন তথা কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে রাজপথে তারা সক্রিয় রয়েছেন। সেখানে দলের মধ্যে কোন বিবেধ বা অনৈক্যের সুযোগ নেই। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. হামিদুল হক ছানা, গাইবান্ধা শহর বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দেলু, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আমান উল্যা চৌধুরী সাজু, সহ-সভাপতি ফরহাদ আলম ডাবলু, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জামিরুল ইসলাম খন্দকার, সাদুল্যাপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি সাজ্জাদ হোসেন পল্টন, শহর বিএনপি নেতা মুছা আহমেদ, ফরিদুল ইসলাম, ফরহাদ আলী প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft