1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের শিক্ষা দিবস পালিত

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার জেলা শহরে র‌্যালী ও সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মাহবুব আলম মিলন, পরমানন্দ দাস, রাহেলা সিদ্দিকা, বন্ধন কুমার, জুয়েল মিয়া, মাসুদা আকতার প্রমুখ।বক্তারা বলেন, ১৯৬২ সালে স্বৈরাচারী শাসক আইয়ুব খান ‘শরিক কমিশন’ নামে একটি শিক্ষা কমিশন গঠন করে। এই কমিশন শিক্ষাকে পণ্য ও বাণিজ্যের দিকে নিয়ে যায়। এর বিপরীতে সেদিন ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর মিছিল বের করে ছাত্র জনতা। সেই মিছিলে পুলিশের গুলিতে শহীদ হয় বাবুল, মোস্তফা, আজিজ উল্যাহসহ নাম না জানা অনেকে। আজকেও দেশের শিক্ষা ব্যবস্থা নানা ধরণের অসঙ্গতি নিয়ে আলোচনা করেন।

বক্তারা আরও বলেন, ডাকসুসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ দিতে হবে। সকল ধরণের ফি বৃদ্ধি বন্ধ করে শিক্ষাকে বাণিজ্যের হাত থেকে রক্ষা করতে হবে এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিতসহ বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসন করতে হবে।

আলোচনা সভা শেষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ৯ সদস্য কমিটি ঘোষণা করা হয়। কমিটির কর্মকর্তারা হচ্ছে- সভাপতি পরমানন্দ দাস, সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার, দপ্তর সম্পাদক জুয়েল মিয়া, অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক মোশারফ হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক মাসুদা আকতার, সদস্য আব্দুর রাজ্জাক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft