সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

গাইবান্ধায় জন্মষ্টমী উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জন্মষ্টমী উৎসব পালিত হয়। আজ ২ সেপ্টম্বর রবিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ উপলক্ষে ভিএইড রোড কালিমন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল কালিমন্দির অঙ্গনে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শ্রীকৃষ্ণের পূজা ও প্রসাদ বিতরণ। র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বক্সী সূর্য্যরে সভাপতিত্বে ভি-এইড রোড কালিবাড়ি মন্দির চত্বরে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সৈয়দ-শামস-উল আলম হীরু, গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, মন্দির ভিত্তিক গণ শিক্ষা কার্যক্রমের উপ-পরিচালক হামিদুর রহমান, সাংবাদিক গোবিন্দলাল দাস, উজ্জল চক্রবর্ত্তী, জন্মষ্টমী উদযাপন উপ-কমিটির আহবায়ক বিমল সরকার, সদস্য সচিব সুদেব চৌধুরী, সুজন প্রসাদ, রঞ্জন সাহা, চঞ্চল সাহা, রকি দেব প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft